গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তুলা হবে: সৈয়দা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন করে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে। বিশ্বের বহু জায়গায় হাতি ও মানুষের সহাবস্থান রয়েছে। কোথাও সংঘাত হয় না। কিন্তু আমাদের জায়গা ও খাবার কম। এতে হাতির যে পরিমাণ খাবার ও হাঁটার জায়গা প্রয়োজন, তা আমরা দিতে পারছি না। এখন কী করলে হাতি আর লোকালয়ে আসবে না, আমরা সেই বিষয়ে কাজ করব।’
আজ সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার প্রস্তাবিত পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর দুই সপ্তাহেই ১২টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এই সমস্যাটা বহুদিন যাবৎ অবহেলিত হতে হতে চরমে পৌঁছে গেছে। যার ফলটা এখন আমরা দেখছি। যার একমাত্র সমাধান হচ্ছে হাতি-মানুষের সহাবস্থান সৃষ্টি করা।’
রিজওয়ানা হাসান বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। তাই কী করলে সমস্যার সমাধান হবে, তা মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কতটুকু জায়গা হাতির উপযোগী আছে এবং কতটুকু জায়গা হাতির উপযোগী করতে পারলে হাতি আর লোকালয়ে বের হয়ে আসবে না, আমরা তা নিয়ে কাজ করব। হাতি মারা যাবে এটা যেমন কাম্য নয়, তেমনি মানুষ মারা যাবে এটাও কাম্য নয়।’
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবীর, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মো. মহমুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
ইতালি যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকারঃ কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী
কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
পানিতে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা
নাচোল ইউপি চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ
অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা যাবে না: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
হাতিয়ায় জোয়ার ও বর্ষণে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের ত্রাণ বিতরণ
কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
নওগাঁর মহাদেবপুরে রাজনের কিশোর গ্যাং-মাদক সাম্রাজ্য
ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ
আনোয়ারায় এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন চেয়ারম্যান প্রত্যাশী গাজী ফোরকান