আবারো সীমান্তে ১৯ ভারতীয় নাগরিক পুশইন
সীমান্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা দিয়ে আবারো ১৯ ভারতীয় নাগরিক কে পুশ-ইন করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ মে ২০২৫) ভোর রাতে উপজেলার তাইন্দং ইউপির আসালং সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা হয়।
স্থানীয় সূত্র জানায়,যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ কৃষনদয়াল বিওপির টহল কমান্ডার হাবিলদার এজাজুল এর নেতৃত্বধীন টহল দল আসালং রোড নামক এলাকা থেকে তাদের আটক করেন। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় । পরে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজিবির হেফাজতে রাখা হয়েছে। আটককৃতরা সকলে বাংলা ভাষায় কথা বলতে পারেন এবং বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায় তাদের ঘরবাড়ি রয়েছে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, গত ৭মে উপজেলার শান্তীপুর সীমান্ত দিয়ে ২৭জন,তাইন্দং একই এলাকা দিয়ে ৩০ জন কে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।
তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।
এদিকে-খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবি পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। বাংলাদেশী হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হবে।
এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জন পুশ ইন হয়েছে। অন্যদিকে এভাবে চলমান ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। অরক্ষিত সিমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান