রাণীশংকৈলে কবরস্থান থেকে একরাতে ৪ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থান থেকে একরাতে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি হয়েছে। রবিবার ২৫ মে দিবাগত রাতে এ ভয়ংকর কঙ্কালচুরির ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সোমবার ২৬ মে বিকেলে আশপাশের লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চরাতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসি কবরস্থানে ভিড় জমায়। লোকজন খোঁড়া কবরগুলো দেখে সেগুলো একই পরিবারের বলে চিহ্নিত করে।
কবরস্থানে দাফনকৃতদের স্বজনরা জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে বিভিন্ন সময়ে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ দু'বছর, কেউ দেড় বছর, কেউ চার মাস আগে মারা গেছেন। সর্বশেষ আমিরুল ইসলামকে প্রায় সাড়ে ৪ মাস আগে দাফন করা হয়। এখন ওই কবরগুলোর ভিতর কারো মরদেহ (কঙ্কাল) নেই। তারা সবাই টেকিয়া মহেশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এসআই রহমতুল্লাহ রনি আরো জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
আনোয়ারায় এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন চেয়ারম্যান প্রত্যাশী গাজী ফোরকান
ধুনটে সুলতান হজ্জ কাফেলার হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লিবিয়া যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার হয়ে
পেকুয়ার সাগরপাড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ
সড়কে মৃত্যুর মিছিল থামাত কার্যকর পদক্ষেপের তাগিদ পিআইজির
নওগাঁয় মাদকবিরোধী অভিযান: দুই কোটি টাকার মাদক উদ্ধার; গ্রেপ্তার ৭৩৩জন
রৌমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণ সংযোগ করছেন বকুল হোসেন
পাটগ্রাম সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা
টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জিএমপির ডিসির মতবিনিময়: ৬ মাসে ৪৪২ ছিনতাইকারী গ্রেপ্তার
লামায় পাহাড় ধসে নিহতদের পাশে এমপি সাচিং প্রু জেরি , এক লক্ষ দশ হাজার টাকা নগদ অনুদান
২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু
বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা