শিবচরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ২১দিন পরে মৃত্যু
মাদারীপুর জেলার শিবচর শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন সময় প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে সামাত (১৭ বছর) আজ ২১ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ইবনে সামাত চরশ্যামাইল সরদার কান্দি গ্রামের কালাম সরদারের ছোট ছেলে।
এদিকে ইবনে সামাতের মৃত্যর খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের মাতম নেমে আসে। পরে এলাকাবাসীর লোকজন বিক্ষোভ মিছিল করে এবং লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে দাবী প্রতিপক্ষের । এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। নিহতের লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ৬ মে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সর্দারকান্দি গ্রামের কালাম সরদারের বাড়িতে হামলা চালায় মাদবর বংশের লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষে কালাম সরদার, তার ছেলে ইবনে সামাত (১৭), জুয়েল সরদার(৩৫) তার স্ত্রী ইরানী বেগম(৫৫), রাসেল মাদবর(৩৭) মাহমুদা বেগমসহ (৩০) উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও শিবচর হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইবনে সামাতের মৃত্যু হয়। সামাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মাঝে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
শিবচর থানার পরিদর্শক তদন্ত মোঃ শাজাহান মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
আনোয়ারায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন নুরুল কবির রানা
সান্তাহারে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেঞ্জারে পাঠিয়ে নিপীড়ন যুবক গ্রেপ্তার
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন
বাগেরহাটের পল্লীতে শয়ন খাটে গলায় গামছা বাধা বিএনপি নেতার লাশ উদ্ধার
মুকসুদপুরে ৪ ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সংরক্ষিত এমপি হেলেন জেরিন খান
শরণখোলায় ১০ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
মায়ের জবানবন্দী: নিজ কন্যাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে মা ও বাবা
রাণীনগরে শয়নকক্ষের চালের ড্রাম থেকে ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ১
রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের উপস্থিতিতে ১০ বাড়িতে চার ঘণ্টার হামলা-ভাঙচুর লুটপাট