ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

উত্তর প্রদেশে প্রিয়াঙ্কার নেতৃত্বে লড়বে কংগ্রেস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ২:৪২

আগামী বছর অনুষ্ঠিতব্য ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে অংশ নেবে। সোমবার দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী সালমান খুরশিদ এ তথ্য জানিয়েছেন। খবর জি নিউজের।

বার্তাসংস্থা এএনআইকে সালমান খুরশিদ জানান, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘জোটবদ্ধ হতে হয় মন থেকে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান, তাদের স্বাগত জানাই।’

তাহলে ওই নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়বো। আমাদের বিজয়ের জন্য তিনি কাজ করে চলেছেন। পরে হয়তো তিনি মুখ্যমন্ত্রীর মুখ সবার সামনে প্রকাশ করবেন।’

নির্বাচনে কংগ্রেসের ইশতেহার কি হবে, জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। এ জন্য আমরা একটি পরিকল্পনাও তৈরি করেছি। আমাদের ইশতেহার হবে জনগণের আওয়াজ।’

আগামী বছর উত্তর প্রদেশের ৪০৩ আসনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নির্বাচনে রাজ্যটিতে ৩১২টি আসনে জিতে এককভাবে ক্ষমতায় যায় বিজেপি। বর্তমানে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেয়া, সংখ্যালঘু নিপীড়ন ও দলিতদের বঞ্চনার অভিযোগ রয়েছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত