ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পরীক্ষাকেন্দ্র নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের রাজপথে প্রতিবাদ


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৩২

মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্র নিজ উপজেলায় ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার (২৭ মে) দুপুরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পাঁচ কিলোমিটারজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও পরিবহন চালকেরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষাকেন্দ্র দূরবর্তী ডাসার উপজেলায় স্থানান্তরের ফলে তাদের যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হবে। অনেক শিক্ষার্থীর পরীক্ষায় সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তারা আরও জানান, নিরাপত্তা, অর্থনৈতিক চাপ ও পরিবহন জটিলতা—সবকিছুর কথা বিবেচনায় নিয়ে পরীক্ষাকেন্দ্র স্থানীয় পর্যায়ে রাখার দাবি জানানো হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন এত দূর গিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য। যাতায়াতে সময় নষ্ট হওয়ায় মানসিক চাপও বাড়ছে। আমরা আমাদের নিজ কলেজেই পরীক্ষা দিতে চাই।”

এদিকে বিক্ষোভের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ সাংবাদিকদের জানান, “মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করি। তাদের দাবিগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেব। আশা করছি দ্রুত একটি সমাধানে পৌঁছানো যাবে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার