ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মহেশখালীতে এসআই পরশ হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:৩৪

মহেশখালীতে চাঞ্চল্যকর এসআই (উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার পলাতক আসামি মো. নাছির (৪৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার হোয়ানকের কাঁঠালতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক জানান, গ্রেফতার নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।আসামি নাছির হোয়ানকের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে