ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মধুখালীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন: "শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" শ্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৮-৫-২০২৫ দুপুর ২:০

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

পুষ্টি সপ্তাহের উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. কবির সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, মেডিকেল অফিসার ডা. মনির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা রানীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি স্তরের মানুষকে পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। পুষ্টি নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু