ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুরি করার সময় গণপিটুনি, ৪৮ মামলার আসামি রাজ্জাকের হাসপাতালে মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ৪:১৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাসিন্দা বহিষ্কৃত পৌর কাউন্সিলর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা ৪৮ মামলার আসামি আব্দুর রাজ্জাক শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মোঃ রনি এ মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। মৃত রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের মৃত মকবুল হোসেনের ছেলে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ২৭ মে দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড়ে  মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন রাজ্জাক। উত্তেজিত জনতার বেধড়ক গণপিটুনিতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার