ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ হবে,প্রশাসন অনঢ়ঃখুলনার জেলা প্রশাসক


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৩-৯-২০২১ বিকাল ৫:৮
খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, অবাধ , সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য  ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তায় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন থাকবে অনঢ়  এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ।কযরার নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন প্রকার অনিয়ম ও বিশৃংখলার চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 
 
সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়রা উপজেলার ৭ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন- শৃঙ্খলা ও আচারণ-বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি (ডিসি) বলেন, আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আচারণ বিধি মেনে সকলকে নির্বাচনী প্রচারণা এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রচারে ব্যবহার না করার আহবান জানিয়ে তিনি সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ারও আহ্বান জানান। 
 
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহম্মেদ,খুলনার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী, উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও ইউপি সদস্য প্রার্থীগণ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার