ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুবলারচরে জলোচ্ছাসে মৃত আরও একটি হরিণ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৫-২০২৫ বিকাল ৫:২

বঙ্গোপসাগরের দুবলারচরে শনিবার সকালে আরও একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুবলারচর থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার সকালে সামুদ্রিক জলোচ্ছাসে এ হরিণগুলো মারা যায়। জলোচ্ছাসে অনেক হরিণ ভেসে যেতে পারে বলে বন বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, শনিবার (৩১ মে) সকালে জেলেপল্লী দুবলা টহলফাড়ির বনরক্ষীরা দুবলার মাঝেরকেল্লায় বনের মধ্যে একটি মৃত হরিণ উদ্ধার করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে দুবলা অফিস কেল্লা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছিল। এদিন জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় শেলারচরে বনরক্ষীরা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়। সাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে অমাবশ্যার জোয়ারে বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৬ফুট জলোচ্ছাসে প্লাবিত হয়।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, নিম্নচাপের প্রভাবে জলোচ্ছাসে এ পর্যন্ত দুবলারচরে দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। জলোচ্ছাসের স্রোতে সুন্দরবন থেকে কিছু হরিণ ভেসে যেতে পারে বলে ডিএফও জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ