ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বিএনপি নেতা ও সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-৫-২০২৫ বিকাল ৫:২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর-প্রশাসক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম (৭০) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩০ মে) সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় তার নিজ গ্রামের বনগাঁও দাখিল মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দু'ছেলে, দু'মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান ও রাণীশংকৈল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল