ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় মসজিদ কমিটির সংঘর্ষে অগ্নিদগ্ধে আহত জাকিরের অবস্থা আশংকাজনক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩১-৫-২০২৫ বিকাল ৫:২৯

নাটোরের সিংড়ার বড় আদিমপুর গ্রামের মসজিদ মাদ্রাসা ও কবরস্থান কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গরম তেলে অগ্নিদগ্ধে আহত জাকির হোসেনের (৪৫) অবস্থা আশংকাজনক। তার শরীরের প্রায় সব অংশই ঝলসে গেছে। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন ধরে তার চিকিৎসা চলছে। 

ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি নিয়ে গত ২৭ মে সন্ধায় বিয়াশ মাবিয়া মোড় এলাকায় আসাদ ও নাহিদ গ্রুপের সংঘর্ষে পিয়াজু ভাজা গরম তেলের হামলায় গুরুত্বর আহত হন জাকির হোসেন । জাকির বড় আদিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং নাহিদ গ্রুপের লোক। এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই আশরাফুল (৪০) একই গ্রামের আজিম (৪৫) ও আব্দুল বারি (৪২) নামের আরো তিন জন আহত হন। এর মধ্যে আজিম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অগ্নিদদ্ধে গুরুত্বর আহত জাকির সহ বাকি ২জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। বাকি ২ জনের অবস্থায়ও আশংকাজনক। 

স্থানীয় সুত্রে জানা যায়, বড় আদিমপুর গ্রামের মসজিদ, কবরস্থান ও কওমী মাদ্রাসার বেশ কিছু অর্থ সম্পদ থাকায় ধর্মীয় এ তিন প্রতিষ্ঠানের কমিটি নিয়ে ওই গ্রামের আসাদ ও নাহিদ গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। 

এর জেরে গত ২৭ মে সন্ধায় আসাদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ভাবে বিয়াশ মাবিয়া মোড় এলাকায় প্রথমে পিয়াজু ব্যবসায়ী আব্দুল বারির দোকানের সামনে দাড়িয়ে থাকা নাহিদ গ্রুপের জাকিরকে হামলা করে এবং জাকির মাটিতে পড়ে গেলে পিয়াজু ভাজা গরম তেল তার শরীরে ঢেলে দেয়। এতে তার শরীর ঝলসে যায়। এসময় পিয়াজু ব্যবসায়ী আব্দুল বারি এগিয়ে আসলে তাকেও মারপিট করে। পরে নাহিদের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ি মোঃ জাকির হোসেনের তিন কন্যা ইলেকট্রনিক শোরুমে ভাংচুর চালায় এবং অগ্নি সংযোগের চেষ্টা করলে স্থানীয়দের বাঁধায় আসাদ গ্রুপ তার লোকজন নিয়ে পালিয়ে যায়।

এ সব ঘটনায় গত ২৮ মে নাহিদ বাদী হয়ে আসাদ গ্রুপের মোঃ আবজাল হোসেন (৪৮) ও তার ছেলে মোঃ শাওন সহ ১৪ জনকে আসামী করে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু এখন পর্যন্ত আসামী ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিয়াশ মাবিয়ার মোড় বাজার কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী রমিজুল ও পল্লি চিকিৎসক মামুন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক