ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাড়ছে তিস্তার পানি, নদীপাড়ে আতংক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ২:৩৬

উজানের ঢল ও কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে আতংক ছড়িয়েছে নদীর পারে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত।

রবিবার (০১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। এতে করে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রনে রাখতে লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত ডালিয়া ব্যারাজ পয়েন্ট ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, শনিবার (৩১ মে) বিকেল ৩টায় পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ২৭ সেন্টিমিটার।

তিস্তা চরাঞ্চল ও নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢুবে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে চাষাবাদকৃত ফসল। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন। তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারর ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া অন্তত ২০ টি চরাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে পানি। এতে আতংকিত হয়ে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

লালমনিরহাট সদর উপজেলার কালমাটির কৃষক মচিয়ার রহমান(৩৫) জানান, গতকাল রাতেই তিস্তার পানি তলানিতে ছিলো। গভীর রাত থেকে পানি বাড়তে শুরু করে। অনেকের ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারীর কৃষক হবি মিয়া জানান,৷ গতকাল দিনের বেলা কিছু সময় রোদ থাকা এক একর জমির ভূট্টা নদীর তীরে শুকাতে দিয়েছিলাম। রাতেও সেখানে ভূট্টাগুলো সেখানে বস্তা করে রেখেছিলাম। আজ সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখি পানিতে সকল বস্তা হাবুডুবু করছে। কয়েক লাখ টাকার ক্ষতি হলো বলে দাবি তার।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, কয়েকদিন ধরে টানা বর্ষণের তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। আমার ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, উজানে ভারতের সিকিম ও ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে তিস্তার পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। পানি এখনও বিপৎসীমার নিচে আছে, তবুও আমরা সতর্ক আছি।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ