ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

মির্জাগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠান


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:২১
‎পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বার্থীনতার ঘোষক, বাংলাদেশ গড়ার কারিগর বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর(৪৪তম) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর বারোটায় উপজেলা সদরস্থ সুবিদখালী হাইস্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
‎গত ১৭ বছর পরে উন্মুক্তস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপি ও তার   সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মি ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
‎ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তৃা ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোসতাক আহমেদ পিনু। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ মুন্সী,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ শামীম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সি,
‎মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হাওলাদার, 
‎উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেন প্রমূখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন