ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৫:৩৪

বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ফরিদ হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে শাহ-ফতেহ আলী একটি বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ঢাকা হতে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী নামের একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা ফরিদ হোসেনকে আটক ও তল্লাশি কালে তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ