ভূরুঙ্গামারীতে রাস্তার বেহাল দশা এলাকাবাসীর চরম দুর্ভোগ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।কয়েকদিনের টানা বৃষ্টি পাতে ভুরুঙ্গামারী উপজেলার পাথর ডুবি ইউনিয়নে মইদাম ভুসিরভিটা দল বাড়ি বিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
ফলে স্থানীয় এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মুসলিম ও তার ছেলে আনিস জানান কৃষকরা বিল থেকে ধান আনা, নেওয়ার জন্য টলি, ঘোড়ার গাড়ি, ভ্যান,ও অটো ব্যবহার করেন, কিন্তু রাস্তাটি দিয়ে পায়ে হাটায় মুশকিল হয়ে পড়েছে। কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনা। এই রাস্তা শেষ মাথায় আমার বাড়ি। কাদার কারণে বাড়ি থেকে বের হতে পারি না। বৃষ্টি হলে রাস্তা দিয়ে কাঁদার পানিতে একাকার হয়ে যায়। ছাত্র-ছাত্রী এই রাস্তাটি দিয়ে স্কুলে যেতে পারে না। তিনটি ইউনিয়নের মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করে, পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সবুর জানান, আমার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মইদাম ভূসিরভিটা থেকে ঝুকিয়া বিলের দিকে যাওয়া কাঁচা রাস্তাটির অবস্থা খুবই খারাপ।তিন ইউনিয়নের মানুষের ভোগান্তির শেষ নাই। তিনি এ বিষয়ে মানুষের দুর্ভোগ লাঘবে জন্য উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটি দ্রুত মেরামত করার জোড় দাবি জানান। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী জনাব ইনছাফুল হক সরকার জানান,রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত নয়। তবে রাস্তাটি জন্য আবেদন করলে, রাস্তাটি
আইডিভুক্ত করে,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied