চিলমারীতে মাদক সেবনের অপরাধের নগদ অর্থসহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
কুড়িগ্রামের চিলমারিতে মাদক সেবনের অপরাধে বিদ্যুৎ নামের ১ গাঁজা সেবনকারিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ২ মাসের কারাদণ্ড এবং ৫০০ শত টাকা অর্থদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
সোমবার(২জুন) রাত সাড়ে ৮টায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং এসআই দিলীপ কুমার রায় ও সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার সময় উপজেলার ফকিরপাড়া গ্রামের তসলিম উদ্দিনের পুত্র বিদ্যুৎ (৪৩)কে গাঁজাসেবন করার সময় চিলমারী থানাধীন মালেক মোড় চৌরাস্তার মোড় থেকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রসাশনিক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসহ সকল অপরাধের কোন ছাড় দেয়া হবে না। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, মাদক ও জুয়ার ব্যপারে আমরা জিরো টলারেন্স, মাদক ও জুয়া নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২