ডাসারে মানবপাচারের মূল আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় মানবপাচার সংক্রান্ত এক মামলার প্রধান আসামি মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ধামুসা কাঁঠালতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জামাল সরদার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ এসকেন সরদারের ছেলে। ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগ করেন, তার ছেলে মো. আল-আমিনকে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে দেড় বছর আগে লিবিয়ায় পাঠায় জামাল সরদার ও তার সহযোগীরা। সেখানে পৌঁছানোর পর এক মানবপাচারকারী চক্র তাকে আটক করে এবং নির্যাতনের হুমকি দিয়ে একাধিক দফায় পরিবারের কাছ থেকে মোট ২৮ লাখ ৮০ হাজার টাকা আদায় করে। ঘটনার পরিপ্রেক্ষিতে মিনারা বেগম চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে জামাল সরদার ছিলেন ১ নম্বর অভিযুক্ত।
ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, “মামলার ভিত্তিতে জামাল সরদারকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
Link Copied