ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিতলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ৩-৬-২০২৫ বিকাল ৫:৮

বাগেরহাটের চিতলমারী উপজেলার  জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩জুন২০২৫) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল। আরও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পারুল আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলামপ্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী। চিত্রাঙ্গন প্রতিযোগিতা,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বন্ধন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জন মোট ৩০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ১২জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল,ডাল,তেল,লবণ,সিমাইসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য বিতরণ করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজনে,বাস্তবায়নে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিতলমারী। 

 

এমএসএম / এমএসএম

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার