লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার সন্দেহে শ্যালিকার হাতে দুলাভাই খুন
লালমনিরহাটের কালীগঞ্জে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। বৃহস্পতিবার( ৫ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া সদরপাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহত দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী (১৬) এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখে সন্দেহ প্রকাশ করেন দুলু মিয়া। ফোন থেকে নম্বর ডিলিট করাকে কেন্দ্র করে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই চাঁদনী পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি