ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শিশু লামিয়াকে ধর্ষণ ও হত্যা ; কিশোর গ্রেফতার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-৬-২০২৫ দুপুর ৪:২৩

পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণী পড়ুয়া লামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মো. আরাফাত হোসেন (১৫)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদাইর গ্রামের ইউনুস আলীর পুত্র মো. আরাফাত বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র এবং নিহত লামিয়ার সম্পর্কে মামা।

বৃহস্পতিবার সকালে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, ৩ জুন দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়িতে জামরুল কুড়াতে যায় শিশু লামিয়া। ঐ বাড়ির রান্নাঘরে বসে ধূমপান করছিল লামিয়ার চাচাতো মামা মাদ্রাসা ছাত্র মো. আরাফাত হোসেন। ধূমপান দেখে লামিয়া তার নানাকে বলে দেয়ার কথা বললে আরাফাত লামিয়ার মুখ চেপে ধরে। এসময় লামিয়া জ্ঞান হারালে মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দেয় আরাফাত। পরে বাড়ি থেকে স্কচটেপ নিয়ে হাত বেধে মুখে পেচিয়ে ধর্ষণ করে। এসময় লামিয়া নড়াচড়া না করায় বুঝতে পারে মারা গেছে। তখন বাড়ির সেফটিক ট্যাঙ্কে লাশ ফেলে দিয়ে বাড়িতে চলে যায় আরাফাত। 

তিনি আরও জানান, গতকাল বুধবার ৪ জুন ভোরে লামিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এদিন নিহত লামিয়ার বাবা মো. নাজিম সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ সন্দেহভাজন আরাফাতকে নিয়ে এসে জিজ্ঞাসা করলে হত্যার কথা স্বীকার করে। 

উল্লেখ্য, ৩ জুন মঙ্গলবার বিকালে নানা আব্দুর রশীদের বাড়ি থেকে নিখোজ হয় লামিয়া। সারাদিন খোজাখুজির পরও লামিয়াকে না পাওয়ায় ঐদিন রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলীর নেতৃত্তে পুলিশের একটি টিম রাতভর অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপার পরিত্যাক্ত বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার