ফরিদপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
পাবনা জেলার ফরিদপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরিদপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ আব্দুদ দাইয়ান মঞ্জু । এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন:
১. এডভোকেট আবুল হোসেন জোয়ারদার
২. রুহুল আমিন মাস্টার
৩. সাবিহা শারমিন
৪. শামসুদ্দিন আহমেদ বাচ্চু
৫. মোহাম্মদ জিল্লুর রহমান
৬. অধ্যক্ষ আবু সাঈদ
৭. শাহ আলম (বিএসসি) প্রধান শিক্ষক
৮. আশরাফুজ্জামান মাসুদ
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান জিয়া (চেয়ারম্যান) এছাড়া আরো ১০ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে ।
নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা