শিবচরের কুতুবপুর ইউনিয়নে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিবচর উপজেলার কুতুব পুর ইউনিয়নের মো.রাজীব (২৩ বছর) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।
জানা গেছে, নিহত রাজীব তাদের পাশে নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে থাকলে হঠাৎ বিদ্যুতের একটি তার হাতে লেগে বিদ্যুতায়িত হয়ে পরেন এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় মনির হোসেন বলেন,'নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার সময় এ দূর্ঘটনা ঘটে। ওদের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি।'
নিহতের নানা মান্নান শিকদার বলেন,'আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নাই। বিদ্যুতের তার হাতে লেগেছিল।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন,'এ বিষয়ে এখনও কেউ কিছু জানায়নি। তবে খোঁজ নেয়া হচ্ছে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied