ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে গোলাগুলিতে ব্যবসায়ী নিহত, আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৫ বিকাল ৫:২৭
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মামুন মিয়া নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়ে  নিহতের ঘটনায় নিহতের স্বজন, বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী  ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 
শুক্রবার বেলা ১১টার দিকে ভুলতা ও  গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। 
 
অপরদিকে, এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল। বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাচল উপশহরের গোয়ালপাড়া এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে যুবদল নেতা বাদল গ্রুপ ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হন ব্যবসায়ী মামুন মিয়া। এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। সেই সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি চক্র আমাকে হেয় করতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর আমি সম্পর্কে চাচা হই বলে নানা প্রপাকান্ডা ছড়ায় এবং নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালায়। জাহিদুল ইসলাম বাবু আমাদের গ্রামের ছেলে আমার ভাতিজা নয়। 
 
এর আগে, গত মঙ্গলবার ১০ জুন বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে যুবদল নেতা বাদল ভুইয়ার লোকজন ও এলাকাবাসী আটক করে গণপিটুনি ও হাত-পা ভেঙে দেয়। সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে গিয়ে যুবদল নেতা বাদল ভুঁইয়া গ্রুপ ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুদিমনোহরী ব্যবসায়ী মামুন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামুন মিয়া যুবদল নেতা বাদল ভুইয়ার ভাই। এ ঘটনায় বাদল ভুইয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া গণপিটুনির শিকার সাব্বির হোসেন খোকাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার