দীঘিনালায় নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদী থেকে লাকড়ি ধরতে গিয়ে মো. আরিয়ান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে দীঘিনালা উপজেলার দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। শনিবার (১৪ জুন ২০২৫) সকাল সাড়ে ৯ টার দিকে কবাখালী ইউনিয়ন সংলগ্নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশের মাইনি নদীতে লাকড়ি ধরতে গেলে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যায় শিশু আরিয়ান। তবে বিষয়টি জানতোনা পরিবারের কেউই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সন্ধান মেলেনি।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বোট ও ডুবরী না থাকার ফলে, উদ্ধার কার্যক্রম বিঘ্ন ঘটে। রাঙামাটি হতে ডুবরী আনার চেষ্টা চলছে। ডুবুরি দল আসার পর ফের অভিযান কার্যক্রম করা হবে। এর আগে গত ৩০ মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান