ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যহত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ১২:৭

ধামইরহাটে ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা অব্যহত দেখা গেছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। দেখা গেছে ঈদের পরের দিন ৮জুন ১নং ধামইরহাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গর্ভকালীন সেবা,প্রসব সেবা,প্রসব পরবর্তী সেবা,সাধারন স্বাস্থ্য সেবা,কিশোর -কিশোরী সেবাসহ অন্যন্য সকল জরুরী সেবা সমূহ চালু রাখা হয়। পরিবার কল্যান পরিদর্শিকা,উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, ফার্মাসিষ্ট ও অন্যান্য স্টাফগন এই সেবা প্রদান করেন।ধামইরহাট উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নওগাঁ উপ-পরিচালক গোলাম মোঃ আজমের  সার্বিক তত্তাবধানে উপজলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে জরুরী সেবা কার্যক্রম চালু রাখা হয়। সেবা গ্রহীতা বেনীদুয়ার গ্রামের মিগদাদ হোসেনের গর্ভবতী স্ত্রী কানিজ ফারজানা বলেন, ঈদের ছুটি ত্যাগ করে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগনের জরুরী সেবা পেয়ে আমি মুগ্ধ ও আনন্দিত।  ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা পেয়ে  পোড়ানগর গ্রামের আমিনুরের স্ত্রী আসমা খাতুন ছুটির দিনে বিপদ মুহুর্তে  গর্ভকালীন সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন। ইসবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান  পরিদর্শিকা নুরুন্নাহার বেগমের 
 নিকট ছুটির দিনে কাজের অনুভূতি জানতে চাইলে বলেন,কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক রোগীদের সেবার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পেয়েছি।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে