পাঁচ দিনেও জ্ঞান ফিরেনী নাঙ্গলকোটে মোটর সাইকেলের ধাক্কায় আহত খালেকের
নাঙ্গলকোটে বেপরোয়া ভাবে চালানো মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আব্দুল খালেকের (৬০) পাঁচ দিনেও জ্ঞান ফিরেনী। গত বুধবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ- অষ্টগ্রাম সড়কের জালাল আহমেদের বাড়ীর সামনে বেপরোয়া ভাবে চালানো মোটর সাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার করেন।
কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে আব্দুল খালেক ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তার অবস্থা খুবই আশংকাজনক। ইতিমধ্যে মাথায় একটি অপারেশন করা হয়েছে। তবে এখনো জ্ঞান ফিরে নাই।
প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে আব্দুল খালেক তার বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে বক্সগঞ্জ বাজার যাচ্ছিলেন। এসময় বিপরীত থেকে তিনজন আরোহী নিয়ে বেপরোয়া ভাবে আসা একটি মোটর সাইকেল আব্দুল খালেকের মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে কুমিল্লায় নিয়ে যায়। কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে আব্দুল খালেক ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক বলে জানান।
বেপরোয়া ভাবে চালানো মোটর সাইকেল চালানো কিশোররা হলেন, বাইক চালক নোমান (১৮), মিনহাজ (১৬) ও বাবু (১৮) তাদের বাড়ীও অষ্টগ্রাম এলাকায় বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীরা জানান, কিছু উঠতি বয়সের ছেলে খুব বেপরোয় ভাবে জোরে জোরে হর্ণ বাজিয়ে রাস্তায় মোটর সাইকেল চালায়। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। এদের বিরুদ্ধে কেউ কোন প্রদক্ষেপ নিচ্ছেনা। দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। প্রশাসনিক ও স্থানীয় ভাবে এদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আসনের দিন গুলোতে আরো ভয়াবহ অবস্থা বিরাজ করবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী