আদমদীঘিতে প্রাইভেট কারের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিন বছর বয়সী রাবেয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রনণ হারিয়ে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মৃত রাবেয়া খাতুন নওগাঁ জেলার আত্রাই উপজেলার মালঞ্চা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেল ৫টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে সড়কের পাশে শিশু রাবেয়াকে নিয়ে তার বাবা এনামুল হক ও মা পান্না বেগম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে লক্ষ্য করে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রাবেয়াসহ তিন জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রাইভেট কার চালকসহ গাড়িটি আটক করে পুলিশে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নামের ওই শিশুকে মৃত ঘোষনা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচকে যাওয়া কারগাড়ি ও চালক মাহবুবুর রহমানকে আটক করেছে। এঘটনায় নিহত রাবেয়ার মামা সুলতান মন্ডল বাদি হয়ে নওগাঁর মান্দা উপজেলার চকানু গ্রামের আফাজ উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মাহবুবুর রহমান (৪৫) কে আসামী করে ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার চালক মাহবুবুর রহমানকে গতকাল রোববার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি