ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ২:৩৭

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই। এছাড়া ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বলেছেন, তার দেশের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই। ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিমা দেশের প্রতিক্রিয়ার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

তিনি বলেন, “শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে— তাহলে তারা ভুল করছে। কারণ, একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।”

পেজেশকিয়ান আরও বলেন, ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। পশ্চিমারা বলছে, আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত না। কিন্তু আমরা এমন অস্ত্র পেতে চাই– এই দাবি একেবারেই ভিত্তিহীন। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই।”

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এটাও স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। তিনি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব— জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।”

এমএসএম / এমএসএম

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০