ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাত

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১১:৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে।
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি।
ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন। এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।”
“তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।”
“কারণ আমি বিশ্বাস করি যে যত শিগগির সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রদানের পশাপাশি দুই দেশের জ্বালানি, প্রশাসনিক, সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন। এটা জরুরি এবং আপনি কোনোভাবেই কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারেন না। যারা মনে করেন নিজ দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমাবর্ষণ জরুরি— তারা খুবই ভুল চিন্তা করেন।”
গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।
অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

সূত্র : এএফপি

 

Aminur / Aminur

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০