ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্‌জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্সাহেবের ইন্তেকাল


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১২:৫০

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা ও হায়দারী দরবার শরীফের মরহুম পীর হযরত মাওলানা শাহ্‌সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহ্‌সাহেব (ক:) এর সপ্তম পুত্র শাহ্‌জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্‌সাহেব আর নেই। তিনি গত ১৬ জুন রাত ১০টা ৩০ মিনিটে পাগার শাহ সাহেববাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হায়দারী দরবার শরীফের বর্তমান গদীনশীন মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ্‌সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্‌সাহেব এবং দরবার শরীফের অন্যান্য সাজ্জাদানশীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হায়দারী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আওলাদে রাসুল হযরত ডা. মাওলানা শাহ্‌সুফি আলহাজ্ব সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্‌সাহেব বলেন, “শাহ্‌জাদা মসিউদ্দৌলা ছিলেন সৎ, নির্লোভ, জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। তার জীবন আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ১৭ জুন মঙ্গলবার বাদ মাগরিব, পাগার হায়দারী দরবার শরীফ শাহী ময়দানে।

হায়দারী দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা আবু তালহা তারীফ বলেন, “তিনি ছিলেন আলেমদের সহায়ক, সদা মসজিদ ও দরবারের খোঁজখবর রাখতেন। তার রূহের মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, শাহ্‌জাদা সৈয়দ মসিউদ্দৌলা হায়দার শাহ্‌সাহেব ১৯৬৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত