তানোরে ফসলি জমিতে হিমাগার ও পুকুর খনন, খাদ্য ঘাটতির আশঙ্কা
রাজশাহীর তানোর উপজেলায় কৃষি জমিতে নির্বিচারে পুকুর খনন, হিমাগার, ফিড কারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণে ফসলি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। ফলে খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হিসেবে পরিচিত তানোরে ভবিষ্যতে খাদ্য ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে একটি ভূমিগ্রাসী চক্র কৃষকদের ফাঁদে ফেলে তাদের জমিতে পুকুর খনন করছে। প্রথমে কম ফলনশীল জমিতে পুকুর কাটা হয়, যার ফলে পাশের জমিগুলো জলাবদ্ধ হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক বাধ্য হয়ে ওই জমিও পুকুরে রূপান্তর করতে বাধ্য হন।
তানোর উপজেলার চাঁন্দুড়িয়া, কামারগাঁ ও তানোর পৌরসভার অন্তর্গত একাধিক গ্রাম ইতিমধ্যে ফসলের মাঠ থেকে পুকুরে পরিণত হয়েছে। এক পুকুর খননকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিঘা প্রতি ১৫-২০ হাজার টাকা খরচ করলেই সবাইকে ম্যানেজ করে পুকুর খনন করা যায়।”
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ৮০০ হেক্টরের বেশি কৃষি জমি হারাচ্ছে জেলা। গত কয়েক বছরে প্রায় ১৭,২৪৬ একর জমি চিরতরে কৃষি উৎপাদনের বাইরে চলে গেছে। এর মধ্যে তানোর উপজেলায় গত ১০ বছরে কমপক্ষে ১০ হাজার বিঘা জমিতে পুকুর খনন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তানোর-মুন্ডুমালা সড়কের পাশেই বিএমডিএ'র সেচনালার পাশে শ্রেণী পরিবর্তন ছাড়াই চার ফসলি জমিতে হিমাগার নির্মাণ করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, “কৃষি জমি রক্ষার দায়িত্ব প্রশাসনের। আমরা সচেতন করি, কিন্তু প্রতিরোধের বাস্তব পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকেই আসা উচিত।”
ভূমি অফিসের তহসিলদার ইমান আলী জানান, “শ্রেণী পরিবর্তন না হলে আমরা বাধ্য হয়ে কৃষি হারে খাজনা নেই। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। পুকুর হলে প্রতি শতকে ৬০ টাকা খাজনা লাগার কথা, অথচ কৃষি হারে খাজনা হচ্ছে মাত্র ২ টাকা।”
তিনি আরও বলেন, “প্রশাসন ও মিডিয়া ম্যানেজ করে এসব হচ্ছে। আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি, নতুন রেকর্ড না হওয়া পর্যন্ত এভাবেই চলবে।”
স্থানীয়রা সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত কঠোর আইন প্রয়োগ ও নজরদারির মাধ্যমে ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান