চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মী সভা ও সন্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চিলমারী উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা ও সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও কেন্দ্রীয় সহ- সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান, উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আফতাব উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল, সাবেক ডিপুটি কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কার্যকরী সদস্য মো: হোসেন আলী প্রমুখ।
পরে কন্ঠ ভোটে চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকারকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সর্দার মিলনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার