ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মনিরামপুরে মধ্যস্বত্বভোগিদের দৌরত্ব না থাকায় উপযুক্ত বাজার মূল্য পাচ্ছেন কৃষক


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ২:১৪

যশোর মনিরামপুরের বেগুন গাছের উপর থোকায় থোকায় ঝুলছে শসা আর করলা। প্রতিদিন ক্ষেতে উৎপাদিত কয়েক হাজার মন শসাসহ করলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মেটাচ্ছেন কৃষক। একই ক্ষেতে তিন প্রকারের সবজি উৎপাদনের প্রযুক্তি প্রয়োগে অধিক লাভবান হওয়ায় কৃষকের চোখে মুখে তৃপ্তির হাসি ফুসে উঠেছে। দেশের বড় মোকামের পাইকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ সবজি কেনায় মধ্যস্বত্বভোগিদের হাত থেকে রেহায় পাওয়ায় উপযুক্ত বাজার মূল্য পাচ্ছেন কৃষক।

যশোরের মনিরামপুরের দেলোয়াবাটি, হুরগাতি, কর্ন্দপপুর,জয়পুরসহ সাত গ্রামের কৃষক প্রায় দুইশ’ বিঘা জমিতে এই প্রযুক্তিতে তিন প্রকারের সবজি চাষ করছেন।

সরেজমিন দেলোবাটি গ্রামে গেলে এই চিত্র চোখে পড়ে। ক্ষেত থেকে তুলে আনা শসা গ্রামের সড়কের পাশে রেখে স্কেল করে ট্রাক বোঝায় করা হচ্ছিল। পাইকার ব্যবসায়ী কওছার আলী বলেন, প্রতিদিন ট্রাকযোগে সরাসরি কৃষকদের কাছ থেকে শসা,বেগুন ও করলা কিনে ঢাকা ও খুলনার মোকামে নিয়ে যান। তারমতো আরও পাইকার প্রতিদিন ৭/৮টি ট্রাক ও করিমন-আলমসাধুযোগে বড় মোকামে নিয়ে যচ্ছেন।

আলমগীর হোসেন, রিয়াজ হোসেন, মাহফুজুর রহমানসহ একাধিক কৃষক জানান, বছর তিনেক আগে এলাকার শরিফুল ইসলাম টুকু নামের একজন প্রথমে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। তিনি সফল হলে, তার দেখাদেখি তারা এভাবে একই ক্ষেতে তিন ধরনের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। বছরে কেবল আমন মৌসুমে ধান হয়। বাকি সময় তারা এই সবজি চাষ করেন।

তারা আরও জানান, আমন ধান ঘরে তোলার পর ডিসেম্বর-জানুয়ারিতে বেগুন চাষ করেন। গাছে পুরো বেগুনের ফলন শুরু হলে গোড়ায় বোপন করা হয় শসা এবং করলার বীজ। বেগুনের ফলন শেষ হতেই শসা ও করলার ফলন শুরু হয়। তখন বেগুন গাছই শসা ও করলার মাচানের কাজ করে। বেগুন ক্ষেতে দেয়া রাসায়নিক সার শসা ও করলা ক্ষেতের উর্বতার কাজ করায় আলাদা করে রাসায়নিক সার দেয়া লাগে না দাবি কৃষকদের। এভাবে প্রতি বিঘা জমি হতে এই তিন ধরনের সবজি বিক্রি করে প্রায় ৫ লাখ টাকার অধিক মুনাফা করছেন তারা।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার

লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়

বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন