গোদাগাড়ীতে জনগণের তোপের মুখে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুর্নীতির অভিযোগে জনরোষের মুখে পদত্যাগ করেছেন।
আজ বুধবার (১৮ জুন) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে তিনি পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন।
স্থানীয়রা জানান, এই রাস্তার কাজের বিরুদ্ধে তারা একাধিকবার চেয়ারম্যানের কাছে আপত্তি তুললেও তিনি কর্ণপাত করেননি। বরং বিপুল অঙ্কের ঘুষ নিয়ে ঠিকাদারদের কাজ চালিয়ে যেতে দেন বলে দাবি করেন তারা।
ঘেরাওয়ে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, আমরা বহুবার চেয়ারম্যানকে অনুরোধ করেছি যেন রাস্তার এই অনিয়ম বন্ধ করা হয়। তিনি ঘুষ খেয়ে কাজ চালিয়ে গেছেন। এটা এলজিইডির প্রকল্প হলেও চেয়ারম্যান সরাসরি প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করেছেন।
এ বিষয়ে কথা বলতে গিয়ে নজরুল ইসলাম বলেন, জনগণ আমাকে জোর করে পদত্যাগে বাধ্য করেছে। আমি নির্দোষ। রাস্তার কাজ এলজিইডির তত্ত্বাবধানে হচ্ছে, আমি সরাসরি জড়িত নই।
স্থানীয়দের দাবি, এটি শুধু রাস্তার অনিয়ম নয়; বরং নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ত্রাণ বিতরণে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ।
এলাকাবাসীর মতে, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এসব অভিযোগ থেকে রক্ষা পেয়ে এসেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক মো. সেলিম বলেন, এটি গোদাগাড়ী অঞ্চলের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। জনপ্রতিনিধিদের মনে রাখা উচিত জনগণ এখন সচেতন ও জবাবদিহি চায়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, আমি এখনো চেয়ারম্যানের কোনো পদত্যাগপত্র পাইনি। পাশাপাশি কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন