ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লাকসামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, অটোরিকশা চালকসহ গ্রেফতার-৩


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-৬-২০২৫ বিকাল ৫:৩৩

কুমিল্লার লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। ইতোমধ্যে এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। গ্রেফতারকৃতরা হলেন লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশা চালক এনায়েত রহমান ওরফে সাক্কু, সাগর এবং স্বপন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৮ জুন প্রেমিকের খোঁজে লাকসাম বাজারে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় অটোরিকশা চালক এনায়েতের। প্রেমিককে খুঁজে দিতে রাজি হয় এনায়েত।

কিন্তু প্রেমিকের সন্ধান না পেয়ে রাতে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকে। তখন এনায়েত নিজেকে তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে গভীর রাতে ওই বখাটেদের সঙ্গে যোগসাজশে এনায়েত তরুণীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়, যেখানে খোরশেদ, সাগর ও স্বপন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন সকালে ভুক্তভোগী কর্মস্থলে ফিরে যান এবং পরে পরিবারের সহায়তায় ১৬ জুন সোমবার রাতে থানায় এসে ভুক্তভোগীর মামাতো ভাই মামলা করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে আটক করে।

ওসি নাজনীন সুলতানা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে আরও একজন পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব