ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কংগ্রেস শুনানিতে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২১ বিকাল ৫:১০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের শুনানিতে সমালোচনার জবাব দিয়েছেন। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এ শুনানিতে অন্তত দুজন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রিপাবলিকান আইনপ্রণেতা ব্লিংকেনের পদত্যাগ চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন আইনপ্রণেতাদের সাথে প্রায় পাঁচ ঘণ্টার শুনানিকালে সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান। মার্কিনি ও ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও কিছু করা উচিত ছিল অভিযোগ করে পরিকল্পনার অভাবের জন্য পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করেন ব্লিংকেন। এ সময় ব্লিংকেন বারবার বলেন, বাইডেন প্রশাসনের পক্ষে পুনরায় আলোচনা করার সুযোগ ছিল না। কারণ, ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সাথে চুক্তি করেছিল। আলোচনার প্রসঙ্গে আফগানিস্তানে অবস্থানরত মার্কিনিদের আবার হত্যা শুরুর হুমকি দিয়েছিল তালেবান।

ব্লিংকেন বলেন, ট্রাম্প প্রশাসন ২০২১ সালের ১ মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করেছিল। তিনি বলেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে সেনা প্রত্যাহারের একটি সময়সীমা পাই। কিন্তু তা বাস্তবায়নের জন্য কোনো পরিকল্পনা পাইনি।’

তিনি জানান, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অবস্থান দীর্ঘায়িত করলে দেশটির নিরাপত্তা বাহিনী বা সরকার আরও বেশি স্থিতিশীল ও আত্মনির্ভর হয়ে উঠতো - এমন কোনো প্রমাণ নেই।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিলেন বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনীতিক ব্লিংকেন। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সামনে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে তার।

শুনানিতে ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কতিপয় রিপাবলিকান আইনপ্রণেতা ব্লিংকেনের কথা বলায় বাধা সৃষ্টি করেন। এমনকি তারা চিৎকারও করেন। প্যানেলের শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ হারতে পছন্দ করে না, বিশেষ করে সন্ত্রাসীদের কাছে। অথচ, বাইডেন প্রশাসনের অধীনে ঠিক এটাই ঘটেছে।’

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত