ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে: ইসরায়েল
ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে। এমন মন্তব্যই করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। এমনকি ইরানে ইসরায়েলের যে হামলা চলছে তা থামানোর কোনও পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
গিদেওন সার বলেন, “আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি।” তিনি আরও জানান, ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই। তার দাবি, “এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।”
অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন দাবি এবং ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।
এমএসএম / এমএসএম
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি