দোহার জয়পাড়া খালের কচুরিপানা পরিষ্কারের দায়িত্ব নিলো জামায়াত শিবির
ঢাকা ১আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ব্যারিস্টার নজরুল ইসলামের নির্দেশে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও অবাধ পানি প্রবাহ সমুন্নত রাখতে
দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া খালের কচুরিপানা পরিষ্কারের দায়িত্ব নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। তাদের এ কর্মসূচি সফল করতে দোহার উপজেলাবাসীকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। শনিবার খালটি পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. দলিলুর রহমান এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার সভাপতি মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল ওয়াহাব দোহারী, দোহার উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুকসহ জামায়াত- শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জয়পাড়া খালের দূরাবস্থা নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ খালটি পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দের সঙ্গে এলাকাবাসীও যোগদান করেন। এলাকাবাসী খালটি পরিষ্কার করার জন্য জোর দাবি জানান। পরিদর্শন শেষে খুব শিগগিরই প্রাচীন ও ঐতিহ্যবাহী এই খালের কচুরিপানা অপসারণ করার ঘোষণা দেন। নেতৃবৃন্দ বলেন, খুব শিগগিরই খালের মৃতপ্রায় অবস্থা থেকে কচুরিপানা অপসারন করে জয়পাড়া খালকে পুনরুজ্জীবিত ও নৌযান চলাচলে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহন করেছেন তারা ।
সরেজমিনে দেখা যায়, জয়পাড়া খালটির প্রায় পুরোটাই কচুরিপানায় পরিপূর্ণ। এই খালকে ঘিরেই উদ্ভব হয়েছে দেবীনগর বাজার বা হাট। এক সময় প্রতি বৃহস্পতিবার এ হাটে আসার প্রধান মাধ্যম ছিল খালটি। কচুরিপানায় পরিপূর্ণ থাকায় এখন এই খাল আর ব্যবহৃতই হয়না।
এ ব্যাপারে থানা নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান বলেন, কচুরিপানা ও কসাই পট্টির বর্জ্যের কারনে নৌযান চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে,পাশাপাশি মশার উপদ্রপ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষজন। তাই আমরা এই খালের কচুরিপানা অপসারনের উদ্যোগ গ্রহন করেছি। পৌর আমীর মো. সাখাওয়াত হোসেন বলেন, উন্মুক্ত এ খালটি আজ কচুরিপানায় আবদ্ধ হয়ে গেছে। মানুষের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। জনগণের দূর্দশা লাঘবে আমরা এই কচুরিপানা অপসারন করব।
কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী বলেন,জনগণের সকল সমস্যা নিরসনে দোহার জামায়াত জনগণের পাশে আছে। এই সামাজিক কাজের মাধ্যমে আমরা জনগণের আরো কাছে পৌছতে চাই।আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ওমর ফারুক বলেন, খালের পানি প্রবাহ সঠিক রাখতে কচুরিপানা অপসারনের বিকল্প নেই। ইসলামি ছাত্রশিবির এই খালের কচুরিপানা অপসারন করতে সর্বাত্মক সহযোগিতা করবে।
এলাকাবাসীর পক্ষে আবু তালেব বলেন, আমরা জয়পাড়াবাসী দীর্ঘদিন ধরে খালের কচুরিপানা দুর্ভোগে আছে। এইখালে লোকজন ময়লা আবর্জনা ফেলে খালটির পার ভরে ফেলছে। সন্ধ্যা হলেই দোকানপাটে বসে থাকা যায় না মশার কামড়ে। জামায়াত আজ খালটির কচুরিপানা অপসারণ করার ঘোষণা দিয়েছেন। জামায়াতের এমন কর্মকান্ড আমরা স্বাগত জানাই। কাজটি করলে আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।
গত বুধবার সেভ দ্য সোসাইটি আন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের একটি প্রতিনিধিদল খালটি পরিদর্শন করেন। খালটির দূরাবস্থা দেখে সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা দোহারের রাজনৈতিক দল ও প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দোহারের রাজনৈতিক দল বা প্রশাসনের আরও আগেই উচিত ছিল খালটির কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করা। তবে দেরিতে হলেও যারা খালের কচুরিপানা অপসারনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অপসারনে আমাদের সহযোগিতা চাইলে তাদেরকে সব ধরনের সহযোগিতা করব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন