গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে ‘গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন’ (জিইউজে)। শনিবার (২১ জুন) বিকেল ৫টায় গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সভায় এ সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নয়াদিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজাকে আহ্বায়ক এবং সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালীকে সদস্য সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মামুনুর সিকদার জুয়েল, সাজ্জাদ হোসেন, নিমাজ খান, আল মামুন রানা ও গোলাম রব্বানী।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিএম জোবায়ের হোসেন। তিনি নবগঠিত কমিটির ঘোষণা দেন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক আরিফসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের গণ্যমান্য সাংবাদিকরা।
নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ