ভ্যান চালকের ছদ্মবেশে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করল দৌলতপুর থানা পুলিশ
কুষ্টিয়ার দৌলতপুরে মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাসকে নাটকীয় কায়দায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ভ্যান চালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (২২ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এই অভিযান পরিচালনা করেন এসআই সাধন কুমার মণ্ডল, এএসআই সাগর ও কনস্টেবল সোহেল।
আলিম বিশ্বাস দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বাসিন্দা ও বশির বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর তিনটার দিকে গোবরগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগানে পাতা কুড়াতে যান মাহফুজা খাতুন (৪৬)। এ সময় পূর্ব শত্রুতার জেরে আলিম বিশ্বাসসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে মাহফুজাকে উদ্ধার করে দৌলতপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে তিনি মারা যান।
পরে নিহতের ছেলে বাপ্পি হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কুমার মণ্ডল জানান, “গোপন সূত্রে জানতে পারি, আলিম বিশ্বাস সোনাইকুন্ডি গ্রামে আত্মগোপনে রয়েছে। তবে ইউনিফর্মে গেলে সে পালিয়ে যেতে পারে, তাই ভ্যান চালকের ছদ্মবেশে গিয়ে অভিযান পরিচালনা করি এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, “হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে, দ্রুতই বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলবে।”
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা