ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

মধুখালীতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৩-৬-২০২৫ বিকাল ৫:১১

ফরিদপুরের মধুখালীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে অপহরণ করে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—ফারুক মৃধা (২৮) ও ফরিদ শেখ (৩৮)। শনিবার (২২ জুন) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গত ১২ জুন (বুধবার) রাতে মধুখালী পৌরসভার পূর্বগাড়া খোলার একটি ভাড়া বাসার সামনে থেকে আরাফাত ইমতিয়াজ (অথি) নামে ২২ বছর বয়সী এক যুবককে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধ দল। পরে তাকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিয়ে বেধড়ক মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফারুক মৃধা ও ২ নম্বর আসামি মো. ফরিদ শেখকে গ্রেফতার করে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, “এই ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ