ঝালকাঠিতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২১ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ জনতা জানান, প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এবং কাঁদায় সয়লাব। যান চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়বে। বহুবার লিখিত অভিযোগ ও মৌখিকভাবে জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম দৈনিক সকালের সময়-কে মুঠোফোনে জানান, “এই সড়কটি এলজিইডি’র আইটি ভুক্ত প্রকল্পের অন্তর্ভুক্ত। ফলে এটি উপজেলা পরিষদের আওতাভুক্ত নয়। তবে এলাকাবাসী ইতোমধ্যে এলজিইডি দপ্তরে লিখিত আবেদন দিয়েছেন, আমরা তা গ্রহণ করেছি। প্রকল্প চালু হলে সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেবে।”
এলাকাবাসীর এই গণদাবির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন সবাই।
এমএসএম / এমএসএম
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কুড়িগ্রামে দিন দিন বাড়ছে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ
কাপ্তাই হ্রদের পানি ফের বিপদসীমায়, শনিবার রাতেই খুলছে বাঁধের ১৬ জলকপাট
ভূরুঙ্গামারীতে ৭ বস্তা সার আটক করেছে বিজিবি
পুরোনো সার ডিলারদের বাদ দেওয়া হবে না, শূন্য পদে নতুন নিয়োগ: পানিসম্পদ প্রতিমন্ত্রী