ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১:৮

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক “হার পাওয়ার” প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালা গতকাল দুপুর ১২টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিএ। সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ।

কর্মশালায় হার পাওয়ার প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন স্লাইড প্রদর্শনের মাধ্যমে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের ৪৪ জেলার ১৩০টি উপজেলায় চারটি ক্যাটাগরিতে মোট ২৫ হাজার ১২৫ জন নারীকে পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। প্রকল্পে ব্যয় হয়েছে ২৮৭ কোটি ৫২ লাখ টাকা।

কর্মশালায় অংশ নেওয়া তিনজন প্রশিক্ষণার্থী তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রধান অতিথি ফয়েজ আহমেদ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নতুন কিছু সংযোজনের পরিকল্পনার কথা জানান। তিনি প্রশিক্ষক ও ভেন্ডরদের সাথেও মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে আবু সাঈদ ল্যাপটপ বিতরণ এবং সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন। এছাড়াও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা হয়।

কর্মশালায় তথ্যপ্রযুক্তি বিভাগের বিভিন্ন প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন