জুড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
মৌলভীবাজার জেলার জুড়ীতে ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মোঃ জাবেদুল আলম, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সীমা রাণী দাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক নকল চন্দ্র দাস, দিপংকর যাদব, সাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুর রহমান, কোষাধ্যক্ষ বিকাশ রুদ্র পাল, দপ্তর সম্পাদক তাপস চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিন্টু দেবনাথ, সদস্য ফারহান ফেরদৌসি শিরিন, পান্না বিশ্বাসসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী একযোগে পালিত এই কর্মসূচির অংশ হিসাবে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবির পক্ষে আন্দোলন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রির সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।
কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা টিকাদানসহ যেসব কাজ করি, তা সম্পূর্ণ টেকনিক্যাল হলেও এখনও পর্যন্ত আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি। এতে আমরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।
স্বাস্থ্য সহকারীরা আশা প্রকাশ করেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর আবেদন বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে। অবিলম্বে ৬ দফা দাবি আদায় না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্বাস্থ্য সহকারীরা।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ