ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে 'ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি–২০১৭' বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:৪২

‘ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি–২০১৭’-এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা আজ বরিশাল ট্যাক্সেস বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল বিভাগে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বরিশাল বার এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসেনকে আহ্বায়ক এবং পিরোজপুর কর আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম রাসেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বরিশাল ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. রুশলাক লিটন কমিটির সদস্য সচিব এবং পিরোজপুর কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. হায়দার আলী বাচ্চু সদস্য হিসেবে মনোনীত হন।

এছাড়া বরিশাল ট্যাক্সেস বার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেনকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করে বরিশাল বিভাগীয় সমন্বয়ক ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিটিএল-এর সহ-সভাপতি মো. আবুল বাশার।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাড. মো. জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রকাশনা সম্পাদক শাহ নেওয়াজ মো. শাকিল এবং সদস্য পার্থ মন্ডল ও রফিকুল ইসলাম শামীম।

বরিশাল কর আইনজীবী সমিতির সদস্য মনোজ কুমার দাস, তারেক মাহমুদ আলী, মো. মনিরুজ্জামান, মো. আরিফুল ইসলাম ও স্বপন সরকার সভায় অংশ নেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে নিবন্ধিত কর আইনজীবীদের উদ্যোগে ‘ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি–২০১৭’ গঠিত হয় এবং ২০১৮ সালের জানুয়ারিতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটি কর আইনজীবীদের পেশাগত দক্ষতা, জ্ঞান বিনিময়, ও কর পেশায় সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন