গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: সচেতনতায় গুরুত্বারোপ
‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ উপলক্ষে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ রাশেদুজ্জামান এবং গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ।
আলোচনায় বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন এবং শিল্প কারখানার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রতিনিধিরা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ