গোপালগঞ্জে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কাশিয়ানী উপজেলার রাতাইল এলাকায় পরিচালিত হলো বিশেষ ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সীর নেতৃত্বে আনসার ব্যাটেলিয়ন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে প্রায় ১০০৯ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে পলিথিন বর্জনের আহ্বান জানানো হয়।
“চলুন সবাই মিলে পলিথিন দূষণ বন্ধ করি—বর্তমান ও আগামী প্রজন্মের জন্য গড়ে তুলি একটি টেকসই পরিবেশ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ