ঢাকা সোমবার, ১ জুন, ২০২৬

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৬-২০২৫ রাত ১০:১৪

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিত দে, কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ: তিনি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ' শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করা এবং বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী রনজিত-দে কে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখা,স্মারক নং ৪৬,০০,০০০০,০০০,০৬৭,২৭,০০১৩.২৫-৪২০ তারিখ: ২০ জ্যৈষ্ঠ  ১৪৩২,০৩ জুন ২০২৫ প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। 
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, জনাব রনজিত-দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন) এর বিরুদ্ধে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করা এবং পিরোজপুর জেলায় বাস্তবায়নাধীন 'বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ' শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল বিধিমালা), ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; সেহেতু, জনাব রনজিত দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে, মো: রেজাউল মাকছুদ জাহেদী,সচিব।

এমএসএম / এমএসএম

বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম!

কুরিয়ারে সারাদেশে ছড়িয়ে পড়ছে জাল টাকা

শুল্কফাঁকি দিয়ে অ’বৈধ বাজাজ সিএনজি আমদানির নামে শত কোটি টাকার মালিক এখন হাজী আব্দুর রশিদ বুলু

যৌন সহিংসতা - সামাজিক অস্থিতিশীলতা ও নিরাপত্তার তীব্র সংকটে বাংলাদেশ

প্রাণীসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে কাজ করছে সরকার : শাহজামান খান

দলিল বাণিজ্যের অন্দরমহল

ঢাকার সড়কে "এআই নজরদারি": ডিজিটাল মামলার ছোঁয়ায় বদলে যাচ্ছে ট্রাফিক চিত্র

ব্লাডব্যাংকের নামে মরন ফাঁদ, মিছে বাঁচার আশা

জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র দালাল রুবেল এখন কোটিপতি

পেঁয়াজ কেলেঙ্কারিতে স্টান্ড রিলিজের পর বহাল তবিয়তে বনি আমিন খান

জাগৃক এর প্রধান অফিস থেকে নথি গায়েব চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা

মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, ‎দেরি হলেই হুমকি-হয়রানি

ড্রেজার ব্যবসায়ী সন্ত্রাসীদের কাছে কয়েক হাজার কৃষক জিম্মি